হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীর আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে এবং অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ফলে গত কয়েক দিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এর আগে বুধবার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৬ জেলায় ঝড়ের আভাস

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকায় ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আগামী ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

আগামী কয়েক দিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস