হোম > অন্যান্য

আন্তর্জাতিক যুব দিবস আজ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ বছর ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দেশে যুব দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সি দুই লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চার হাজার ৯৮৫ জন যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এছাড়া এক হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত প্রধান কর্মসূচিতে রয়েছে আজ সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বর্ণাঢ্য যুব র‍্যালি, সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব-উল-আলম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা রকম কর্মসূচির আয়োজন করেছে।

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর