হোম > অন্যান্য

মজলুমের দোয়া আজ কবুল হলো

শামারুহ মির্জা

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেছে।

এই রায়ের পর হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, ‘রায় দিল। আব্বুকে ফোন করলাম! কাঁদলাম! সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম! আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা, কতবার ভেবেছি, কবে সুযোগ আসবে। আমি মামলা করব, আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য।’

শামারুহ মির্জা আরো লিখেছেন, এই ১২ বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা। কত মানুষ খুন করেছে, গুম করেছে! মজলুমের দোয়া আজ কবুল হলো। আল্লাহ সর্বশক্তিমান।

ঐতিহাসিক এ রায়ের পর সারা দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেক এলাকায় ছাত্র-জনতা উল্লাসের পাশাপাশি মিষ্টি বিতরণ করে।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব