হোম > অন্যান্য

‘ভিউজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী ব্যুরো

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের প্রথম বাইলিঙ্গুয়াল পোর্টাল ‘ভিউজ বাংলাদেশ’।

গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন পোর্টালটির সম্পাদক রাশেদ মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ ও বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাসেম ফজলুল হক।

গত এক বছরে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ভিউজ বাংলাদেশ ৩ মিলিয়ন পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়ে সম্পাদক রাশেদ মেহেদী বলেন, ‘আমাদের এ চেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সত্যিকারের গণমাধ্যমে গণমানুষের সত্যিকারের কথা তুলে ধরা চ্যালেঞ্জের এবং আমরা এ চ্যালেঞ্জে জয়ী হবো।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষের অপ্রয়োজনীয় হাঁড়ির খবর নয় বরং রুচিশীল গঠনমূলক মানসম্মত ও দেশ-জাতি-সমাজের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নিউজ-ভিউজ প্রকাশ-প্রচার করে রুচিশীল ও মননশীল পাঠক গড়া। সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বার্তা সম্পাদক মারিয়া সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. এম এম আকাশ, গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, নিনমাস থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম ফজলুল বারি, বাংলালিংকের অ্যাক্টিং সিইও তৈমুর রহমান, এক্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিক আনাম, বিসিবির প্রোগ্রাম ম্যানেজার জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলার মঞ্জুরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন, সাংবাদিক মহসীন হাবিব, কবি ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এবং লেখক ও প্রতিবুদ্ধিজীবীর সম্পাদক সাদাত উল্লাহ খান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিউজ বাংলাদেশের সহযোগী সম্পাদক গিরীশ গৈরিক। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ভিউজ বাংলাদেশ।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব