হোম > অন্যান্য

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

আতিকুর রহমান নগরী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১৯ অক্টোবর রোববার ভোর ৫টায় মানিকপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বেনু মিয়া।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর । ২০ অক্টোবর বাদ আসর জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ১০ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।

আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা ভয়েস ইংলিশ ভার্সন এর এডিটর ও বাংলা মেইল’র বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদারের পিতা আলাউদ্দিন তালুকদার।

মরহুম পিতার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জিয়াউদ্দিন তালুকদার।

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর