হোম > অন্যান্য

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পাকিস্তানের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের মধ্যে চুক্তি

আতিকুর রহমান নগরী

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং পাকিস্তানের ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস)-এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এমআইইউ-এর সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি)-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব (ইউসিপি) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত পাকিস্তান সফরকালে ৪ নভেম্বর এমআইইউ-এর পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দেশে ফিরে বুধবার (১২ নভেম্বর) স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ড. আজাদ।

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং সিজিইডি-এর সহকারী অধ্যাপক ড. মোহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় এমআইইউ এবং আইপিএস-এর মাঝে যৌথভাবে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’