হোম > রাজনীতি

আট আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বদল

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আটটি আসনে আগের প্রার্থীর পরিবর্তে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত আসন ও প্রার্থীরা হলেন-কিশোরগঞ্জ–২ আসনে মাওলানা শফিকুল ইসলামের পরিবর্তে শাহরিয়ার জামান রানা; সিলেট–৩ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীর পরিবর্তে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু; নওগাঁ–২ আসনে মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর চৌধুরী; গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) আসনে মাওলানা জাহিদ আল মাহমুদের পরিবর্তে মাওলানা ইমরান হোসাইন আফসারীকে মনোনীত করা হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ–২ আসনে মাওলানা কাউসারের পরিবর্তে মুফতি শোয়াইব ইব্রাহিম; রাজবাড়ী–২ আসনে মাওলানা ইব্রাহিম খলিলের পরিবর্তে মাওলানা কুতুবুদ্দিন; ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর পরিবর্তে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং নারায়ণগঞ্জ–৪ আসনে মাওলানা আবু সাঈদের পরিবর্তে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার আনোয়ার হোসাইন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা