হোম > রাজনীতি

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা : বিএনপি

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, (৩৩) দুপুরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ওপর এ বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএনপি বলেছে, এ হামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। বিবৃতিতে আরো বলা হয়েছে, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে একটি চক্র সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে দেশে আতঙ্ক তৈরি করার অপচেষ্টায় লিপ্ত। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হলেও একটি কুচক্রী মহল সেই পথকে রুদ্ধ করতে নৈরাজ্যের অন্ধকারে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ সেই অপতৎপরতার ভয়াবহ বহিঃপ্রকাশ।

বিএনপি বলেছে, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প নেই। দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি গুরুতর আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা