হোম > রাজনীতি

মাকে দেখতে আবারো এভারকেয়ারে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর তারেক রহমানের এটা দ্বিতীয়বারের মতো মাকে দেখতে হাসপাতালে যাওয়া। এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিনই তিনি প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের খোঁজ-খবর নেন।

দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে চলমান চিকিৎসা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা নেন।

বর্তমানে ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তার পুরোনো রোগগুলোর মধ্যে রয়েছে আর্থ্রাইটিস ও ডায়াবেটিস। পাশাপাশি তিনি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের জটিল সমস্যায়ও আক্রান্ত। এসব জটিলতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি মোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রতিদিন বৈঠকে বসে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনছে।

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন