হোম > রাজনীতি

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

আমার দেশ অনলাইন

সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম। ছবি-সংগৃহীত

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম।

ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘রাত ৩টার পর হঠাৎ ঘরের দরজার সামনে ও দেয়ালের পাশে বিকট শব্দ শুনতে পাই। পরে ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি জানাই।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, ‘রাত ৩টার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দেওয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

যোগ্যতা ও নৈতিকতায় নিজেদের গড়ে তুলতে হবে: প্রবাসী তরুণদের জামায়াত আমির

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতার

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রদল নেতা আউয়ালের

ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আছেন যারা

জাতীয় ঐক্যের বিকল্প নেই: সাদিক কায়েম

নাশকতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়: নেজামে ইসলাম

দেশকে কী দিতে পারলাম, শিক্ষার্থীদের সেই চিন্তা করতে হবে: শিবির সভাপতি