হোম > রাজনীতি

নির্বাচন বিলম্ব করতে নানা উছিলা দেওয়া হচ্ছে: খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ। কিন্তু পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে গিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি। কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। যাতে নির্বাচন বিলম্বে হয় সেজন্য উছিলা দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু সাত মাসেও তারা কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি।

শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে দেশে ধ্বংস করে গেছে। সেটা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন -বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত