হোম > রাজনীতি

আর্থিক বিবেচনায় নয়, সব মানুষ প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে

দোয়া মাহফিলে ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

আর্থিক বিবেচনায় নয় বরং প্রয়োজন অনুসারে সব মানুষ চিকিৎসা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সেল হেলথ আমাদের সংকল্প। আমরা বিশ্বাস করি, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়, মানসম্মত চিকিৎসা সেবা সবার দৌঁরগড়ায় থাকবে ইনশাআল্লাহ। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়।

শনিবার রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার যুদ্ধে বীর শহিদ এবং শহিদ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন জুবাইদা রহমান।

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা এবং এদেরকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সেবার মূলকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন করা হবে। যেন সময়মত অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। ২৪ ঘণ্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তা পাওয়া যাবে।

জুবাইদা রহমান বলেন, মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য সরকার মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউট সমূহের উজ্জ্বলে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। প্রতিটি স্বাস্থ্যকর্মীর জন্য থাকবে সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা। নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ ওয়ার্কার— প্রত্যেকের আলাদা ক্যারিয়ার কাঠামো এবং যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি-পদায়ন হবে। স্বাস্থ্য সেবা প্রদানকারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। চিকিৎসা বর্যের নিরাপদ ব্যবস্থাপনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি, উৎসে পৃথকীকরণ, নিরাপদ পরিবহন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেন জুবাইদা রহমান। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য সবার আন্তরিকতা, নিষ্ঠা যোগিতা অতিব প্রয়োজন। আমরা যারা বিশেষায়িত মেডিকেল শিক্ষায় শিক্ষিত, সংকল্প সংকল্পবদ্ধ হয়ে নিশ্চয়ই জনগণকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারব। সম্পূর্ণ সফল না হলেও চেষ্টার ঘাটতি যেন না থাকে, যেন পিছিয়ে না যাই। ‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’।

দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুকল বলেন, সরকারি হাসপাতালগুলো দালালের দৌড়াত্ম্য বন্ধ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দালাল মুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।

ড্যাব এর পক্ষ থেকে সকল চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত, ড্যাবের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে সর্বোচ্চ ১০ শতাংশ: মামুনুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব