হোম > রাজনীতি

বন্দুকযুদ্ধের কোন নাটক দেখতে চাই না : ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত জীবিত গ্রেফতারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই। বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।

এর আগে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। ঘোষণা অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা