হোম > রাজনীতি

হাসিনার সময়ের নাটকগুলোর ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম

রাকসু সম্পাদক সালাহউদ্দিন আম্মার

আমার দেশ অনলাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, হাসিনার সময়ের নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, বাসের ভাড়া বাড়ল, তেলের দাম বাড়ল, গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের ভয়াবহ দশা। এই ন্যাশনাল ইস্যুগুলোকে আস্তে করে সাইড করার জন্য সামনে আনা হলো একটি ফেইক স্ক্রিনশট।

তিনি লিখেছেন, সারা দেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে, তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।

আম্মারের দাবি, সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।

তিনি আরো লিখেছেন, তেল, গ্যাস, বাস ভাড়া, বিদ্যুৎ—এসব আপনাদের জন্যও বড় ইস্যু কিন্তু আপনার দল ক্ষমতায় বলে আপনি প্রতিবাদ করছেন না, বরং যারা প্রতিবাদ করছে তাদের ওপরই ঝাঁপিয়ে পড়ছেন। মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি জোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ। জুম্মা মোবারক।

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য