হোম > রাজনীতি > বিএনপি

উত্তরায় তারেক রহমানের জনসভা সফল করতে প্রস্তুতি সভা আজ

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার আসছেন রাজধানী উত্তরার জনসভায়। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টর ঈদগাহ মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

সভায় আগামীকালের জনসভাকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করার লক্ষ্যে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হবে।

এতে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেবেন।

এ বিষয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে উত্তরাবাসী ঐক্যবদ্ধ। আগামীকালের জনসভা হবে জনতার মহাসমাবেশ। প্রস্তুতি সভার মাধ্যমে আমরা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করব।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী