হোম > রাজনীতি > জামায়াত

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হবে। পাশাপাশি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করতে তিনি সংশ্লিষ্ট উপজেলা ও থানা জামায়াতের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ কর্মসূচিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গা গণহত্যা রায়: যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিরোধীদলীয় নেতার কৃতজ্ঞতা

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না

মিরপুরে বাসে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও বাইক শোডাউন

জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

১২ ডিসেম্বরের সম্মেলন ঘিরে প্রস্তুতি নিচ্ছে ঢাকা জেলা জামায়াত

ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা

শিক্ষার্থী ও তরুণদের যে তিনটি চ্যালেঞ্জ নিতে বললেন জামায়াত আমির

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এলো যেসব সিদ্ধান্ত

পতিত ফ্যাসিবাদীদের মতোই স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না