হোম > রাজনীতি > জামায়াত

জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

স্টাফ রিপোর্টার

জাপানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. দাউদ আলীসহ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিরোধীদলীয় নেতা দূতাবাসের সার্বিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থরক্ষা, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

এ সময় রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাসের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। পাশাপাশি জাপানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং এ খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে বিরোধীদলীয় নেতা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের