হোম > রাজনীতি > জামায়াত

দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার

দক্ষ ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম বলেছেন, একজন দায়িত্বশীলকে অবশ্যই ব্যক্তিগত জীবনে আমানতদারিতা ও পরকালীন জবাবদিহিতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে হবে।

তিনি পলিটেকনিক শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন এবং ক্যাম্পাসগুলোতে দাওয়াতি কাজ সম্প্রসারণে আধুনিক ও সৃজনশীল কৌশল অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্বশীলদের ব্যক্তিগত আমল ও খুলুসিয়াত বৃদ্ধির মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার ওপর বিশেষ তাগিদ দেন।

শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে ‘ডিপ্লোমা দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন সেশন, প্রশ্নোত্তর পর্ব ও বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। আয়োজনের মূল পর্বে সভাপতির বক্তব্যে শিবির সভাপতি দায়িত্বশীলদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নৈতিকতা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ শিক্ষাশিবিরে দেশের বাছাইকৃত পলিটেকনিক ও টেকনিক্যাল প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর সঞ্চালনায় এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক আলোচনা পর্বে ‘পর্দা, খুলুসিয়াত, আমানতদারিতা ও জবাবদিহিতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ দায়িত্বশীলদের উদ্দেশে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া আলোচনায় অংশ নেন সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, ডুয়েট শাখার সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী প্রমুখ।

এএস

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

‘ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে’

তুরস্কে গেলেন বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতি অনভিপ্রেত