হোম > রাজনীতি > জামায়াত

১০ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার

চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুম।

বৈঠকে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও এলডিপির লিয়াজোঁ কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ঢাকা মহানগরীর নেতারা।

সভায় ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনা, প্রচারণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নেতারা আলোচনা করেন। শুক্রবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর