হোম > রাজনীতি > জামায়াত

আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (এমপি)।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্ক এবং অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

ওই সম্মেলনে যোগ দিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার সকালে ঢাকা ত্যাগ করবেন। তুরস্কের সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষ ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতি অনভিপ্রেত

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

কুষ্টিয়ায় এনসিপির গাড়িবহর ও রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ১১ দলের

যেখানেই চাঁদাবাজি সেখানেই লাঠি নিয়ে লড়াই: জামায়াত এমপি

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: গোলাম পরওয়ার

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাজনৈতিক প্রতিহিংসায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার