হোম > রাজনীতি > জামায়াত

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমীরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।

তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

ফ্যাসিস্ট আ.লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

আ.লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

সিডনিতে ইমাম কাউন্সিল ও প্রবাসী শিবির নেতাদের অনুষ্ঠানে জামায়াত আমির