হোম > রাজনীতি > জামায়াত

‘আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন’

চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না, সেটা চিন্তা করবেন।”

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই বাংলাদেশটা যুবসমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে, আমরা যে নমিনেশন দিয়েছি, তার ৬২ শতাংশই যুবক।”

জামায়াত আমির বলেন, “আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায়বিচার নিশ্চিত করব। যারা এ দেশে বসবাস করে, এ দেশের নাগরিক না, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায়বিচার আমরা নিশ্চিত করব। কোনো দল বিচারে হস্তক্ষেপ করতে পারবে না।”

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না

দেশের সেবায় জান-মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

মওদূদীবাদ বলে দুনিয়ায় কোনো মতবাদ নেই: অ্যাডভোকেট জুবায়ের

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত

নিজামীর অসমাপ্ত কাজ বাস্তবায়নে জামায়াত আমিরের আহ্বান

বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহতের ঘটনায় শিবিরের প্রতিবাদ

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার