হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ইউটিএফের নিন্দা ও ক্ষোভ

স্টাফ রিপোর্টার

আজ (৬ জুলাই ২০২৬) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব ড. শামীম হামিদী এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে আজ সাভারে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচির সূচনা করেছে দলটি।

ইউটিএফের মতে, জুলাই বিপ্লবের প্রতিপক্ষ শক্তি বিপ্লবীদের ভয় দেখাতে এবং জুলাইয়ের ঐক্য ও সংহতি বিনষ্ট করতে এ ধরনের হামলার পথ বেছে নিয়েছে। সংগঠনটি মনে করে, এ ধরনের হামলার ঘটনা দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র আবারও সামনে নিয়ে এসেছে।

এসআর

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল হামলা, আহত ৪

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

যারা ব্যাংক লুটপাট করেছে তাদের কাছেই কি ফিরছে ব্যাংক

স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয়: সংসদে নুসরাত