হোম > রাজনীতি > এনসিপি

বন্যায় দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করল এনসিপি

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দলটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা আপাতত অনুষ্ঠিত হবে না।

এনসিপিসূত্রে জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচিগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত সময়সূচী প্রকাশ করা হবে।

তবে আগামী ১৯ জুলাই (রোববার) থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি ইশরাক হোসেন’

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক

বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম