হোম > রাজনীতি > এনসিপি

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

আমার দেশ অনলাইন

হাসনাত আবদুল্লাহ

দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনীতিবিদদের একাংশের দ্বিমুখী নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে দেশের সাধারণ কর্মী ও জনসাধারণের আবেগ নিয়ে রাজনীতি করার কঠোর সমালোচনা করেন তিনি।

ফেসবুক পোস্টে রাজনীতিবিদদের আক্রমণ করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা দেশটাকে এতটাই ভালোবাসেন যে, এই দেশের মাটিতে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পর্যন্ত ভরসা পান না! সে জন্য তারা নিজের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে নিজের পিছনে রাজনীতি করায়।’

সাধারণ কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘বোকা প্রকৃতির জনতা এসব নেতার পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে। অর্থের অভাবে কর্মীর সন্তানকে চিকিৎসা করাতে হয় চানখাঁরপুলে আর নেতার ছেলে সে সময় মাস্তি করে লিভারপুলে।’

পোস্টের শেষাংশে রাজনীতিবিদদের এই বৈষম্যমূলক ও স্বার্থপর চরিত্র তুলে ধরে একটি জোরালো প্রাবন্ধিক উচ্চারণ টানেন তিনি—‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক

বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা