হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার

সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা ও নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এই নিন্দা জানান। একই সাথে তিনি এই ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। স্থানীয় প্রশাসন কোনোভাবেই এই হামলার দায় এড়িয়ে যেতে পারে না।

সাইফুল হক দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্বৃত্ত ও মাফিয়ারা এখনও দেশব্যাপী তৎপর রয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, এই সমস্ত অপরাধীরা মানুষের স্বাভাবিক জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে এবং দেশের কিছু কিছু এলাকায় পুরোনো জমানার মতোই স্থানীয় প্রশাসনকে জিম্মি করে ফেলেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বর্তমান সরকারের নেওয়া সব ধরণের উন্নয়নমূলক ও ইতিবাচক পদক্ষেপসমূহ ভেস্তে যাবে। এই সামাজিক নৈরাজ্যকে আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্তকে দলীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে সাভারে এনসিপির সমাবেশে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি জানান।

একই সঙ্গে দেশজুড়ে চলমান সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণকে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।

এমই

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে