হোম > রাজনীতি > এনসিপি

জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির নুসরাত-মিতুর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

মহান মুক্তিযুদ্ধের ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংরক্ষিত নারী আসনে এনসিপির দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার বিকেলে শ্রদ্ধা জানাতে মোহাম্মদপুরের রায়ের বাজারে যান তারা।

নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে এবং পরে রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন, নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম শপথ নেন বুধবার দুপুরে।

এর আগে গত রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনে অন্যান্য এমপিদের সঙ্গে শপথ নেন ডা. মাহমুদা আলম মিতু।

এএস

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

এনসিপির সর্বোচ্চ ফোরামে যুক্ত হলেন আরো ছয় নেতা

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা