হোম > ইসলাম ও জীবন

জীবন ও সম্পদের নিরাপত্তার দোয়া

আমার দেশ অনলাইন

জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। যেকোনো বিপদ থেকে বাঁচতে মহানবী (সা.) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিচের দোয়াটি পড়তেন—

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি। ওয়া আউযু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই। ক্ষমা ও নিরাপত্তা চাই আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের। হে আল্লাহ! আমার গোপন ত্রুটিগুলো ঢেকে রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় বদলে দিন। আমাকে রক্ষা করুন আমার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে ও ওপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই নিচ থেকে, হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। (আবু দাউদ : ৫০৭৪)

আমল : দোয়াটি যেকোনো নিরাপত্তাহীনতার সময়ে এবং সাধারণ সময়ে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পড়লে নিরাপত্তার সুফল পাওয়া যায়।

নিরাপদ মানুষ চাই

মাহফিলের বক্তা ও শ্রোতার করণীয়

জীবনের সেরা নিয়ামত মা-বাবা

শীতার্তের আর্তনাদে জাগুক মুমিনের বিবেক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোরআনে আলোচনা নেই কেন, জবাবে যা বললেন ড. জাকির নায়েক

ইসলামী জ্ঞানের জন্য এআই কি নির্ভরযোগ্য

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না