হোম > ইসলাম ও জীবন

স্ত্রীর আপন বোনকে বিয়ে করা কি বৈধ?

আমানুর রহমান

প্রশ্ন : একজন পুরুষ তার স্ত্রীর আপন বোনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার করছেন। কিন্তু ওই বোনকে বিয়ে করার আগে স্ত্রীকে তালাক দেননি। এমতাবস্থায় ওই বিয়ে শুদ্ধ হবে কি?

আবু সালেহ মল্লিক, পশ্চিমবঙ্গ, ভারত

উত্তর : এ বিয়ে হারাম। একজন পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে আবদ্ধ করা শরিয়তে নিষিদ্ধ। কেননা, আল্লাহতায়ালা পুরুষদের জন্য যেসব নারীকে বিয়ে করা হারাম, তার তালিকা দিতে গিয়ে বলেছেন, ‘আর তোমাদের জন্য হারাম করা হয়েছে একসঙ্গে দুই বোনকে বিয়ে করা।’ (সুরা আন-নিসা, আয়াত ২৩)

ইমাম কুরতুবি (রহ.) বলেছেন, ‘এ আয়াতের আলোকে মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে একই ব্যক্তির জন্য দুই বোনকে একত্রে বিয়ে করা নিষিদ্ধ বলে মান্য করেছে।’ (আল-জামি লি-আহকামিল কোরআন, ৫/১১৬)

সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির আলেমরা বলেন, ‘একই চুক্তিতে দুই বোনকে বিয়ে করা কোরআন ও সুন্নাহর স্পষ্ট দলিল দ্বারা হারাম। তারা সহোদরা হোক, অথবা শুধু পিতৃসূত্রে বা মাতৃসূত্রে বোন হোক; কিংবা তারা রক্তের সম্পর্কের হোক অথবা দুধের সম্পর্কের—সব ক্ষেত্রেই এটি হারাম। তারা স্বাধীন নারী হোক বা দাসী হোক, কিংবা একজন স্বাধীন নারী ও অন্যজন দাসী হোক—সব ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য। এ ব্যাপারে সাহাবি, তাবেঈ এবং সমগ্র সালাফ সর্বসম্মতভাবে একমত হয়েছেন। ইবনে মুনজিরও এ ব্যাপারে ইজমা বর্ণনা করেছেন।’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৮/২৩৫)

সূত্র : আল-ইখলাস

ইসলামি মূল্যবোধে জনবান্ধব পুলিশিং

শ্রমিকের ন্যায্য মজুরি ও শরিয়তের নির্দেশনা

এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক

নারীদের কি শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেই হবে, ইসলাম কী বলে

‘ভুলে গেলে শুধু জিনিস খুঁজবেন না, একটু রবকেও স্মরণ করুন’

ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়

হিজাব পরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কয়েকশ মুসলিম তরুণী

৭০টি গুরুত্বপূর্ণ ইসলামী আকিদা, যা জানা জরুরি

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা