হোম > খেলা

জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন

স্পোর্টস রিপোর্টার

জাতীয় নারী দাবায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম। ৪৩তম জাতীয় নারী দাবায় ১১ খেলায় সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন এই দাবাড়ু।

শুক্রবার শেষ রাউন্ডের খেলায় নোশিনের প্রয়োজন ছিল ড্র। প্রতিপক্ষ ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে জাতীয় নারী দাবায় শিরোপা জয় করেন নোশিন। ২০১৬ সাল থেকে এ প্রতিযোগিতায় খেলছেন এই প্রতিভাবান দাবাড়ু।

এবার চ্যাম্পিয়ন হওয়ার নোশিন বললেন, আগের চেয়ে এখন প্রতিযোগিতার মান অনেক বেড়েছে। তরুণ প্রজন্ম উঠে আসছে। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোশিন পড়াশোনার পাশাপাশি দাবায় নিজেকে ব্যস্ত রেখেছেন।

টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হলেও এখনো ফিদে মাস্টার তিনি। আর মাত্র একটি নর্ম ও ২২০০ রেটিং পেলে নোশিন হতে পারবেন আন্তর্জাতিক মাস্টার। এখন তার রেটিং ১৯৯০। অন্যদিকে, ৮২ বছর বয়সেও প্রতিযোগিতায় ১১তম হয়েছেন রানী হামিদ।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!