হোম > খেলা

জাতীয় জুনিয়র দাবায় সাকলাইন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

৪২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন।

সাকলাইনের দ্বিতীয় জুনিয়র শিরোপা জয়ের রেকর্ড এটি। এবার জুনিয়র প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অংশগ্রহণ না করায় সাকলাইনের শিরোপা অনেকটা অনুমেয়ই ছিল। তাই নিজেই এবার বেশ সহজেই চ্যাম্পিয়ন হয়ে বললেন, ‘গত বারের তুলনায় এবার প্রতিপক্ষ সহজ ছিল। মনোযোগ ও ফর্ম দুটোই ছিল ফলে তেমন কষ্ট হয়নি চ্যাম্পিয়ন হতে।’

অন্যদিকে, বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হয়েছেন। কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টারনুশরাত জাহান আলো রানার-আপ হয়েছেন। ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো উভয়েই ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন।

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

বাফুফেকে ফিফা সভাপতির প্রতিশ্রুতি

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ