হোম > খেলা

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ফাহাদ-মনন

স্পোর্টস রিপোর্টার

আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোন ৩.২-এ চ্যাম্পিয়ন হয়ে এ ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় খেলার যোগ্যতা অর্জন করেন মনন।

অপরদিকে ২০২৪ সালের দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের মনোনয়নে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিচ্ছেন ফাহাদ।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার প্রথম রাউন্ডেই কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন দুই বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার।

ফাহাদ খেলবেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের বিপক্ষে এবং মনন খেলবেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরিয়ানের বিপক্ষে। প্রথম রাউন্ডে উভয়েই দুটি খেলায় অংশ নেবেন। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে খেলোয়াড়দের একটি খেলায় জয়, অন্যটিতে ড্র করতে হবে।

বিশ্বের সেরা দাবা খেলোয়াড়দের নিয়ে আয়োজিত নকআউট পদ্ধতির এ বিশ্ব দাবা ইভেন্টে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশসহ ২০৭ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

মেসির কোটি টাকার স্মারক চুরি

গাজার শিশুদের বাঁচাতে গার্দিওলার আকুতি

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

বাফুফেকে ফিফা সভাপতির প্রতিশ্রুতি

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান