হোম > খেলা

এশিয়ান জুনিয়র দাবায় শীর্ষে সাকলাইন

স্পোর্টস রিপোর্টার

শ্রীলংকার কলোম্বো চলমান এশিয়ান জুনিয়র (অনুর্ধ্ব-২০ বছর) দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ১৭ জনের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ২ খেলায় পূর্ণ দুই পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু। গত শুক্রবার শুরু হয়েছে এ চ্যাম্পিয়নশিপ। প্রথম রাউন্ডের খেলায় সাকলাইন জয় পান থ্রিকালাভালা চালিনু ওনিথের বিপক্ষে। গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় তিনি হারান শ্রীলংকার সাথসিন্ধু মিনুরাকে। তৃতীয় রাউন্ডে সাকলাইনের প্রতিপক্ষ সিঙ্গাপুরের কাপুর সাতভিক। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে চলমান এ ইভেন্টে ১৩টি দেশের ৪ আন্তর্জাতিক মাস্টার এবং ৬ ফিদে মাস্টারসহ ৯৩ জন দাবাড়ু অংশ নিয়েছেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!