হোম > খেলা

রংপুরের রঙিন শুরু

স্পোর্টস রিপোর্টার

এমন ম্যাচকে বলে নো কম্পিটেশন ম্যাচ! যে উইকেটে পুরো দল মিলে চট্টগ্রাম রয়্যালস তুলল মোটে ১০২ রান, খানিকবাদে সেই একই উইকেটে রংপুর রাইডার্স সেই রান টপকে গেল অনায়াস ভঙ্গিতে। ম্যাচ জিতল ৭ উইকেটে। তখনো ম্যাচের ৫ ওভার বাকি!

বিপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেট মোহাম্মদ নাঈমের ব্যাটে কতো রান আসে সেদিকেই সবার নজর ছিল। নাঈম ২০ বলে ৩৯ রান করেন এই ম্যাচে। ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় তার এই ৩৯ রানই দলের সর্বোচ্চ। বাকি দলে মধ্যে মির্জা বেগ (২৪ বলে ২০) ও আবু হায়দার (২১ বলে ১৩) ছাড়া আর কেউ ডাবল ফিগারেও যেতে পারলেন না। পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ও দারুণ ফর্মে থাকা মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে উড়ে যায় চট্টগ্রাম। কোটার পুরো ওভারও খেলতে পারেনি তারা। ফাহিম আশরাফ ১৭ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা পারফর্মার। মোস্তাফিজ তার ৩ ওভারে ১৯ রানে তুলে নেন ২ উইকেট।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে রংপুর ব্যাট হাতেও ছিল রঙিন। দুই ওপেনার দাভিড মালান ও লিটন দাস ওপেনিং জুটিতে তুলে নেন ৯১ রান। মালান ৪৮ বলে ৫১ এবং লিটন দাস ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন।

এবারের বিপিএলে টপ ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করল রংপুর রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম রয়্যালস ১০২/১০ (১৭.৫ ওভারে, মোহাম্মদ নাঈম ৩৯, মির্জা বেগ ২০, ফাহিম আশরাফ ৫/১৭, মোস্তাফিজ ২/১৯)। রংপুর রাইডার্স ১০৭/৩ (১৫ ওভারে, মালান ৫১, লিটন ৪৭)। ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।

বাবরকে বাদ দিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান

সিঙ্গাপুর ম্যাচে ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল