হোম > খেলা

আজ ফিরছেন সাফ ফুটসালজয়ীরা

স্পোর্টস রিপোর্টার

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীরা। আগেই জানা গেছে, দেশে ফেরার পর সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দেবে বাফুফে।

টানা দুবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়ামতোই বরণ করে নিচ্ছে ফুটবল ফেডারেশন। এ প্রসঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদের বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা), আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ গত দুটি সাফজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও সেরকম আয়োজন থাকবে কি না? ফাহাদ করিম বলেন, ‘তারা তো সংখ্যায় এবার কম। তারপরও তাদের যদি এমন চাওয়া থাকে, তাহলে আমরা সেভাবেই আয়োজন করব।’ এর আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর দেশে ফিরে সংবর্ধিত হয়েছিলেন সাবিনা খাতুনরা। ঠিক একইভাবে এবার শিরোপাজয়ী নারী ফুটসাল দলও সংবর্ধিত হবে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!