হোম > খেলা

এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড জিতলেন রানা হাসান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাবেক সভাপতি ও কালবেলার ক্রীড়া সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন। তিন দশক ধরে ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা দিয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম।

বুধবার কাঠমান্ডুর পোখারায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে রানা হাসানের হাতে পুরস্কারের স্মারক তুলে দেওয়া হয়। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএসের সাথে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম সমন্বয় করে এশিয়া জার্নালিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালে এআইপিএস এশিয়ার কংগ্রেস হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সেবার ক্রীড়া জগতের তৎকালীন সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল স্বীকৃতি পেয়েছিলেন। এবার বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন রানা হাসান। তার এই অর্জনে বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব ও সাধারণ সম্পাদক সামন হোসেনসহ বিএসপিএ নির্বাহী কমিটি অভিনন্দন জানিয়েছে।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা