হোম > খেলা

ক্রিকেটীয় উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চুক্তি

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। শুক্রবার (১৬ জানুয়ারী) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোলেভসি মোসেকি এমওইউতে স্বাক্ষর করেন।

প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায়, এই চুক্তির আওতায় নিয়মিত ভিত্তিতে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএর সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

এমওইউর মাধ্যমে কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড একসঙ্গে কাজ করবে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা