হোম > খেলা

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

আতিকুর রহমান নগরী

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে এই দুই দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ।

ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামজার গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ