হোম > খেলা

শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেল চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পরও ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানই করতে পেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তামিম। ৬২ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। বিপিএলের ফাইনালে তৃতীয় সেঞ্চুরি এটি।

রাজশাহীর হয়ে এছাড়া আর কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ রান করতে ৩০ বল খেলেন সাহিবজাদা ফারহান ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান।

চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। এর মধ্যে ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন শরিফুল।

এবারের বিপিএলে ১২ ম্যাচে শরিফুলের শিকার ২৬ উইকেট। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত বিপিএলে সমান ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। পরের আসরেই সেই রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭৪/৪ (তানজিদ ১০০, সাহিবজাদা ৩০, উইলিয়ামসন ২৪; শরিফুল ২/৩৩, মুগ্ধ ২/২০)

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা