হোম > খেলা

তর্কে জড়িয়ে তোপের মুখে কোহলি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

জমে উঠেছে বোর্ডার গাভাস্কার সিরিজ। প্রথম ৩ ম্যাচ শেষে ১-১ সমতায় আছে ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দু’দল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগে তর্কে জড়িয়ে তোপের মুখে পড়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

চতুর্থ টেস্ট খেলার জন্য সম্প্রতি ব্রিসবেন থেকে মেলবোর্ন পৌঁছায় ভারতীয় দল। মেলবোর্ন বিমানবন্দরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনাটি। ছবি তুলতে এলে এক নারী সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন কোহলি। কোহলির অভিযোগ, অনুমতি না নিয়েই তার মেয়ের ছবি তুলেছেন ন্যাট ইয়োনাদিস নামের ওই সাংবাদিক।

ইতোমধ্যে কোহলির রেগে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ভিডিও দেখে সাবেক ভারতীয় ক্রিকেটারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন জোনস নামের এক সাংবাদিক। শুধু তাই নয়, নারী সাংবাদিকের সঙ্গে কোহলির এমন ব্যবহার পছন্দ হয়নি নেটিজেনদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরাও নিন্দা জানিয়েছেন কোহলিকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা