হোম > খেলা

দাবায় নোশিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

সিলভিয়া মাহজাবিন স্মৃতি ফিদে রেপিড নারী দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম। কদিন আগে জাতীয় দাবায়ও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন এই নারী দাবাড়ু। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ রানারআপ হয়েছেন।

নোশিন আনজুম ও রানী হামিদ পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিং পদ্ধতিতে সেরা খেলোয়াড় নির্ধারিত হয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের নারী ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী তৃতীয় ও নারী ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা চতুর্থ হন।

আট রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা শেষে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

বাফুফেকে ফিফা সভাপতির প্রতিশ্রুতি

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ