হোম > খেলা

নারী বিশ্বকাপের সেমিফাইনালের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

চূড়ান্ত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল সূচি। এবারের আসরে সেমিফাইনালে উঠেছে চার দল-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

সেমিফাইনালে বিজয়ী দুই দল ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো ম্যাচে ফল না এলে পরদিন পুনরায় খেলা হবে। এরপরও যদি ফল না আসে, তখন লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল উঠবে ফাইনালে। ফাইনালেও ফল না এলে দুই দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হবে।

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই