হোম > খেলা

৯১ রানে সাজঘরে শাহ পরাণ ও অমিত হাসান

স্পোর্টস রিপোর্টার

এনসিএলের তৃতীয় রাউন্ডে চট্টগ্রামে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ। খুলনার বিপক্ষে প্রথম দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ৩৪০ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রান এসেছে শাহ পরাণের ব্যাটে। এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন সাজ্জাদুল হক রিপন ও ইরফান শুক্কুর। খুলনার হয়ে ৫১ রানে ৪ উইকেট নেন পেসার সফর আলী।

খুলনায় রাজশাহীর বিপক্ষে ২১২ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন সালমান হোসেন ইমন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম-সানজামুল ইসলামরা দুটি করে উইকেট নিয়েছেন। বরিশালের ২১২ রানের জবাবে বিনা উইকেটে ৬ রান তুলে দিনশেষ করেছে রাজশাহী।

অন্যদিকে কক্সবাজারে সিলেটের হয়ে সেঞ্চুরি মিস করেছেন অমিত হাসান। রংপুরের বিপক্ষে প্রথম দিনে তার ৯১ রানে ভর করে ৭ উইকেটে ১৭২ রান তুলেছে সিলেট বিভাগ। রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন ৫৫ রানে নিয়েছেন তিন উইকেট।

কক্সবাজারে একাডেমি মাঠে ঢাকার বিপক্ষে দুই উইকেটে ১০০ রান তুলে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। দলটির ওপেনার নাঈম শেখ ৫৫ রান তুলে অপরাজিত আছেন। ঢাকার হয়ে সালাউদ্দিন শাকিল ও আনামুল হক একটি করে উইকেট নিয়েছেন।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ