হোম > খেলা

চিলিকে হারাল যুব হকি দল

বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ যুব হকি দল।

বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে চেন্নাইয়ের মাঠে চিলির বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন আমিরুল, রাকিবুল ও জয়।


বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ