হোম > খেলা

রেকর্ডময় রসিংটন ও চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে নিজের প্রথম ম্যাচে অ্যাডাম রসিংটনের মধ্যে ছিল ভ্রমণ ক্লান্তি। যার ছাপ পড়েছিল ম্যাচেও। চট্টগ্রাম রয়্যালসের হয়ে নিজের প্রথম ম্যাচে মোটে এক রান করে আউট হয়েছিলেন। ভ্রমণ ক্লান্তিহীন হয়ে যখন দ্বিতীয় ম্যাচে নামলেন, তখন গড়েন নতুন রেকর্ড।

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে চার চারটি স্ট্যাম্পিং করার রেকর্ড গড়েন তিনি। এর আগে একই ম্যাচে তিনটি করে স্ট্যাম্পিং করেছিলেন মোহাম্মদ শেহজাদ ও উমর আকমল। তারা দুজন এই রেকর্ড গড়েন ২০১৬ বিপিএলে। আট বছর আগে সেই রেকর্ড ভাঙেন অ্যাডাম রসিংটন।

এছাড়া বিপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে ১০ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এর আগে সবশেষ ২০২৪ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল খুলনা টাইগার্স।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে ১০ উইকেটের জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। ২০১৭ সালে সিলেট সিক্সার্স ৫৩ বল হাতে রেখে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল। এটাই এখন পর্যন্ত ১০ উইকেটের জয়ে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয় পাওয়ার নজির।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ