হোম > খেলা

মেসির পরই বিশ্বসেরা ফুটবলার ইয়ামাল

স্পোর্টস রিপোর্টার

সময়ের আলোচিত ‍ফুটবলার লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার মূল ভরসা বনে গেছেন স্প্যানিশ তরুণ। তাকে লিওনেল মেসির পরই বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করছেন গাভি। একই সুরে সুর মিলিয়েছেন কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক।

কোপা দেল রের শেষ ষোলতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। অলিম্পিক স্টেডিয়ামে দলের জয়ের দিনে একবার জালের দেখা পান ইয়ামাল। এ নিয়ে চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করলেন নয় গোল। এছাড়া সতীর্থদের দিয়ে আরও ১৩ গোল করিয়েছেন ইয়ামাল।

বেতিসের বিপক্ষে ম্যাচের পর ইয়ামাল সম্পর্কে জানতে চাওয়া হলে গাভি বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে ইয়ামালই বিশ্বসেরা ফুটবলার। অবশ্য সেটা মেসির পরে। মেসির পরেই আছে ইয়ামাল।’

ইয়ামালকে নিয়ে গাভির এই মূল্যায়ন সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন ফ্লিক, ‘গাভি একটু আবেগপ্রবণ। এটা সবাই জানে। তবে হ্যাঁ, মেসির পরই আছে ইয়ামাল। এটা এখন সবাই দেখছে। বড় ম্যাচগুলোতে সে দারুণ পারফর্ম করে। সে অনেকবার এমন পারফর্ম করে দেখিয়েছে।’

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ