হোম > খেলা

বাছাই পর্বের সেরা অস্কার পিয়াস্ট্রি

ফর্মুলা ওয়ান

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ গ্রাঁ প্রি-তে ফর্মুলা ওয়ানের বাছাই পর্বে শীর্ষস্থান দখল করেছেন ম্যাকলারেনের অস্কার পিয়াস্ট্রি। এ নিয়ে মৌসুমে চতুর্থবার প্রথম স্থান দখল করলেন তিনি। দ্বিতীয় স্থান দখল করেছেন পিয়াস্ট্রির সতীর্থ ল্যান্ডো নরিস।

পিয়াস্ট্রি তার সতীর্থ নরিসকে ০.২০৯ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন। এটা মৌসুমের সবচেয়ে বড় জয়। তৃতীয় হয়েছেন রেড বুলের ম্যাক্স ভার্সটেপেন। চতুর্থ হয়েছেন মার্সিডিজের জর্জ রাসেল। ফেরারির লুইস হ্যামিল্টন পঞ্চম হয়েছেন। ষষ্ঠ স্থান দখল করেছেন মার্সিডিজের কিমি আন্তোনেলি।

নিজের পারফরম্যান্স নিয়ে পিয়াস্ট্রি বলেন, ‘নিজের কাজের জন্য আমি খুব গর্বিত এবং আমি সেরা জায়গা থেকে শুরু করছি। তাই আমি দলকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারছি না। আশা করি আগামীকাল আমরা কিছু মজা করতে পারব।’

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়