হোম > খেলা

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

বক্সিং ডে টেস্টে জয়ের জন্য ভারতকে ৩৪০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই রিপোর্ট লেখার সময় ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারী দল।

ভারতীয় শিবিরে প্রথম আঘাতটা হানেন প্যাট কামিন্স। দলীয় ২৫ রানে রোহিতকে মিচেল মার্শের হাতে ক্যাচ বানান অজি দলপতি। ৯ রানের বেশি করতে পারেননি সিরিজজুড়ে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ভারতীয় সেনাপতি।

একই ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন কামিন্স। রানের খাতা খুলতে পারেননি রাহুল। দলের হাল ধরতে ব্যর্থ হন বিরাট কোহলি। রোহিত, রাহুলের বিদায়ের কিছুক্ষণ পর মিচেল স্টার্কের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন সাবেক অধিনায়ক। তার আগে করেন মাত্র ৫ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ৩০৭ রান। হাতে আছে ৭ উইকেট। এমন অবস্থা থেকে ম্যাচ জিততে চাইলে বাকি দুই সেশনে দারুণ কিছুই করে দেখাতে হবে অতিথিদের।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা