হোম > খেলা

বক্সিংয়ের মহী আর নেই

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বক্সিং অঙ্গনের পরিচিত মুখ সৈয়দ মহিউদ্দিন আহমেদ মহী আর নেই। হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন মহী।

এক সময় বক্সার হিসেবে পরিচিতি পাওয়া মহিউদ্দিন খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও সংগঠক হিসেবে নিজেকে বক্সিংয়ের সঙ্গে যুক্ত করেছিলেন। জাতীয় পর্যায়ে অসংখ্য বক্সার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর মাঠে নিজের আবাসস্থলের কাছেই প্রায় প্রতিদিন শিশু-কিশোরদের বক্সিং প্রশিক্ষণ দিতেন। মহিউদ্দিনের জীবনজুড়েই ছিল বক্সিং। বক্সার, কোচ, জাজ ও সংগঠক—সব ভূমিকাতেই নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বর্তমান যুগ্ম সম্পাদক, রেফারি ও জাজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি, আন্তর্জাতিক বক্সিং কোচ (গ্রেড-২) এবং ফেডারেশনের চিফ কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বয়স ৬৬ হলেও তরুণদের মতো প্রতিদিনই বক্সিং রিংয়ে সময় কাটাতেন। দীর্ঘদিন বক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার মৃত্যুতে বক্সিং অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এই কৃতী ক্রীড়াবিদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ বক্সিং ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখা গভীর শোক প্রকাশ করেছে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা