হোম > খেলা

দাবায় তাহসিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

‘শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা’য় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন এই দাবাড়ু। একই পয়েন্ট পেয়ে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস রানারআপ হয়েছেন।

তাহসিন ও সুব্রতর পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন ও রানারআপ নির্ধারণ করা হয়। ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় তৃতীয় হয়েছেন।

সাধারণ বিমা করপোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ হন।

ফিদেমাস্টার নাইম হক সপ্তম, মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক অষ্টম, ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ নবম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী দশম হয়েছেন। এ র‌্যাপিড দাবায় ১৪৫ জন অংশ নেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!